Tuesday, April 19, 2016

অধিকার --------হোসাইন মোহা


:
অভুক্ত পথশিশুরা অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চায়।
বীর মুক্তিযুদ্ধা সব হারিয়ে সে কেনো পথে ভিক্ষা চায়
:
আধুনিক যুগে কেনো বাল্যবিবাহ কেউ  কী জান্তে চায়
আঘাতে ক্ষতবিক্ষত বধূর দেহ স্বামী    যৌতুক চায়
:
এসিড় দগ্ধ ধর্ষিতা যারা-তারা সুন্দর জীবন চায়
নির্যাতিতা নারী কলঙ্কিত এ সমাজ আজ মুক্তি চায়
:
কেনো শিক্ষাঙ্গনে সন্ত্রাসী আড্ডা কে প্রশ্নের উত্তর চায়
বিশ্বজিৎ রাজন তনুরা,হত্যাকারী দের শাস্তি চায়
:
অপরিকল্পিত কর্ম ভবনে শ্রমিক নিরাপত্তা  চায়
ন্যায্যমূল্য দাবি পূরণে প্রশাসনিক সহায়তা চায়
:
শিক্ষিত বেকার যুবক নিজ যোগ্যতাবলে কর্ম চায়
নিলজ্জ সরকারি কর্ম চারিরা হাত পেতে ঘুষ চায়
:
 কেনো বঞ্চিত? জনগণ নিজ ভোটের অধিকার চায়
গনতন্ত্রের নামে মূর্খ জনগণ কী     রাজতন্ত্র চায়
:
প্রতিবাদী ভাষায় কবি কাব্য লেখার স্বধীনতা চায়
 অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কলম হাতে বাঁচতে চায়
:
দেশের মানুষ নিজ মত প্রকাশের স্বাধীনতা চায়
এ দেশ শান্তি চায় স্বাধীনতার পূর্ণ অধিকার চায়

               ১৬/০৪/২০১৬


No comments:

Post a Comment