Tuesday, April 19, 2016

চলে যাচ্ছ -------- হোসাইন মোহাম্মদ কবির




নীরবে অঝোর নয়নে তাকিয়ে দেখেছি তোমার চলে যাওয়া
আমি অক্ষম প্রেমিক তাই কিছুতেই আটকাতে পারিনি তোমায় কোনো মায়াজালে।
আমার ভালোবাসা মূল্যহীন তোমার কাছে বুঝিনিত আগে
চলে যাচ্ছ মায়ার সকল বাধন ছিন্ন করে  সুখের নীড়ে।
মনে কী পড়ে সে দিনের কথা?
তুমি তো বলেছিলে কভু হবো না পর মানবো না এ পৃথিবীর কোনো বাঁধা
আমায় দেয়া সব প্রতিশ্রুতি ভাঙলে তুমি
বিদায় বেলায় ফিরেও তাকালে না একটি বার।
 নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিলে সীমাহীন যন্ত্রণা বুকে চাঁপা ব্যথা
এই কী ছিলো তোমার মনে
চলেই যদি যাবে তবে কেনো এসে ছিলে
ঝরাতে দু নয়ন।
তুমি বিনে কে আমায় দুঃখের দিনে  সান্ত্বনা দিবে
জ্যোৎস্না রাতে আমার মাথায় কে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে।
তোমার এ চলে যাওয়া আমায় করেছে  নিঃস্ব বোবা পাথর
তুমিহিন অনিশ্চিত বেঁচেথাকা
 মধুময় সকল স্মৃতি নিমেষেই মুছে
চলে যাচ্ছ হৃদয়ে বৈশাখী ঝড় তুলে।
শুধু একটি বার বলো
তুমি পারবে তুমি পারবে কী আমায় চিরদিনের জন্য ভুলে যেতে
আমি যানি আমি যানি কোনদিন তুমি পারবে না মনের গহীন থেকে ভুলে যেতে।
 ক্ষণেক্ষণে কেঁদে উঠবে তুমি
আমার নিঃসঙ্গতা জ্বালিয়ে পুরিয়ে ছাই করে বিদে
তোমার ভিতর তোমার বাহির
তবু তুমি চলে যাচ্ছ সুখের সন্ধানে
দূর বহুদূর।

                ০৫/০৪/২০১৬













No comments:

Post a Comment