Tuesday, April 19, 2016

ভিন্ন নববর্ষ উৎযাপন







নববর্ষ মানে পান্তা ইলিশ আর এই পান্তা ইলিশ ব্যাতীত বাঙ্গালী যেন কিছু ভাবতেই পারে না। এই চিন্তা চেতনাকে ভুল প্রমানিত করে সবার সাথে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে তেমনি এক ভিন্ন রমক পহেলা বৈশাখ পালন করে ভিন্ন রকম এক দৃষ্টান্ত স্থাপন করেছে কিছু বন্ধু মিলে।
রাস্তার পথ শিশুদের নিয়ে এক ভিন্ন ধর্মী পহেলা বৈশাখ উৎযাপন করলেন টিপু ররহমান,কবি জাহাঙ্গীর আলম ইকবাল ভাই, কবি মোস্তফা ইকবাল ভাই, কবি আমির হোসেন ভাই, কবি ড: সৈয়দ রোকন উদ্দিন ভাই, কবি ময়েজ উদ্দিন ভাই,কবি মোহাম্মদ আলমগীর ভাই,মোহাম্মদ ঈমান উদ্দিন ভাই,অনুজ কবি হোসাইন মোহাম্মদ কবির, ছোট ভাই ইমু চৌধুরী সহ আরো কয়েকজন।
আজ ব্যতিক্রম ১ লা বৈশাখ অর্থাৎ নববর্ষ ।ইলিশ পান্তা বিলাস না করে, না খেয়ে গরীব, দু:খী, অসহায়,অনাহারী, ভূখা,বিকালাঙ্গ, পথশিশুদেরকে দুপুরে পেটভরে খাওয়ালেন প্রেসক্লাব এলাকার একটি শীততাপনিয়ন্ত্রিত হোটেলে বসিয়ে এবং তাদের পাশে বসে তারাও খেলেল ওদের সাথে বসে।
তাদের অনুভূতি জানতে তাইলে তারা বললেন,নববর্ষের আনন্দ ওদের মাঝে ছড়িয়ে দিতে পেরে ভীষন ভাল লাগছে।অতি মূল্যায়িত ইলিশ আর টাটকা ভাতকে পান্তা করে খাওয়ার চেয়ে আজ ওদের মুখে অন্ন তুলে দিতে পেরে নিজেকে সুখী মনে হচ্ছে।আসলে ভোগের চেয়ে ত্যাগেই বেশি আনন্দ।আজ সেটা অনুভব করছি।
নিজে ভূড়িভোজ করার আগে বিশেষ এই দিন গুলোতে কেউ যেন ভূখা না থাকে সেদিকে সবার নজর দেওয়া উচিত মনে করি।কেউ খাবে কেউ খাবে না,তা হবে না, তা হবে না… ১লা বৈশাখের আনন্দ সবার জন্য সমান হারে উপভোগ্য হয়ে উঠুক.

No comments:

Post a Comment