Thursday, April 28, 2016

যাত্রা """""""""""" এম কে সাগর

যাত্রা
এম কে সাগর
"""""""""""""""""""""""
বলবে কি ওগো হে সুন্দরী
কত দুর আর নিয়ে আমাকে?
কিছু কথা বলল গোপনে
কিছু কথা বলল নয়নে
কিছু কথা হক বাতাসে
তুমি চুপ কেন?
আর কত ভাবনার বৃষ্টিতে ভেজাবে
আমি সারা প্রহর ,
তোমার কথা ভেবে
ভীরু এ জগতে, ফুলপল্লবে।
আমি ছায়াহীন ভাবে
পথ চলি
ধুয়াতে ময়লাতে পথ চলা,
ভীষণ ভয় লজ্জা দিবসযামী।
নই আমি দামি
হই ক্ষুদ্র অতি ক্ষুদ্র
কেন জানি আমার প্রতিটি স্বপ্ন
হে সুন্দরী তোমাকে ভাবছি।
আমি চোখ মেলাতে পারছি না
তুমি চোখের পাতায় বসত করছো।
নিরুদ্দেশ যাত্রার যাত্রী আমি
সোনার তরীর।
জানি আমি তোমাকে ভালবেসে ফেলেছি
জানি তাতে হবে আমার সর্বনাস।
হাওয়াতে হাওয়াতে ভাসি উদাসী মাতাল ভাবে,
নীরব হাঁসি হারিয়ে গেছে
দূর দেশে
নবীন প্রাতে, নবীন স্রোতে
সব স্বপ্ন আজ ভেসে গেছে
তোমার হাসিতে।
পৃথিবীর মাঝে আমি সবচেয়ে দুঃখি
হবো আমি সবচেয়ে সুখি তোমাকে পেলে,
অন্ধ আবেগ করে
গর্জন জলোচ্ছ্বাসে।
২৩ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।
Mksagar255@gmail.com Mk

No comments:

Post a Comment