Thursday, April 28, 2016

ঠিকানা নেই """""""" এম কে সাগর

ঠিকানা নেই
এম কে সাগর
"""""""""""""""""""""""
আমি পথ ভোলা পথিক
যাবার কোন ঠিকানা নেই,
তাই কোথায় যাবার আশি করিনা
সারাক্ষন আমি চুপ করে বসে থাকি
ক্ষনিক সুখের গান গাই মনে মনে
আমার হৃদয়ের ছোট চাওয়া ভেঙ্গে গেছে
ছোট কিছু ভুলে।
আমার ভেতর আমি নেই
কষ্টে কষ্টে হয়েছি পাথর,
নেই কোন চাওয়া
জানি কোন চাওয়া হবে না
আমার পাওয়া।
নেই কৌতূহল কিছুতে
বর্তমানে আমি বোবা অবুঝ বালক
চোখ মেলে দেখি না আলো, সৌন্দয়
যদি হারিয়ে যায় চুপ করে।
এ জীবনে কোন চাওয়া
জানি হবে না পাওয়া।
আমার কষ্ট গুলো
মরনের আগে ফুরাবে না
জীবনের ক্ষনিক ভুল করছি।
তাই কাদছি আমি সারাক্ষন একাকী একা।
শুনেছি,
না পাওয়া কষ্টকে ভালবাসা বলে।
পৃথিবীটা বড় শূন্য মনে হয়
সবার মাঝে একলা আমি।
এক চিমটি সুখের আশাতে
সারাক্ষন নিজেকেই পুড়ায়।
২৪ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া
Mksagar255@gmail.com

No comments:

Post a Comment