Tuesday, April 26, 2016

আমি আবার ফিরবো *********** এম কে সাগর

আমি আবার ফিরবো
এম কে সাগর
"""""""""""""""""""""""""
আমি আবার ফিরবো?
পারিনি বলে
পারবো না
কে বলেছে।
আমি আবার ফিরবো
সৃষ্টি সুখের উল্লাস ছড়াবো
আকাশে, বাতাসে, রুদ্র, মেঘে
কোন কিছুতে ভয় পাই না।
যত দিন বেঁচে থাকবো
সৃষ্টি সুখের উল্লাস ছড়াবো,
অন্ধকারে আলো ছড়াবো।
ধ্বংস নয় আর
হতে দিবো না। ধ্বংস কিছু কিছুতে।
আমি আর আমার থাকবো না,
শুরু করে দিবো
নতুন করে সৃষ্টি করতে,
সৃষ্টি উল্লাস ছড়াবো
আমি আকাশে বাতাসে
নীল আকাশের নিচে
সৃষ্টি করবো অনেক কিছু,
ভাবনা ভেবে মনে মনে বসে থাকবো না
নেমে পারবো এখনেই পথে
সৃষ্টির লক্ষে
উদ্দেশ্য ফসল করতে!
উদ্দেশ্য ফসল করে ঘরে ফিরবো,
সৃষ্টি সুখের উল্লাস ছড়াবো।
২৬ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া
Mksagar255@gmail.com

No comments:

Post a Comment