Tuesday, February 9, 2016

ভাষা বাংলা """""""""""" এম কে সাগর

 ভাষা বাংলা
                  এম কে সাগর
------------------------------------------
আমি কী করে ভুলে যাবো
                        তোমরা কী বলতে? 
পারো গো ভাইয়েরা, কেউ কী!
                         ১৯৫২ সনের ২১ শে
ফেব্রুয়ারী তারিখে,
                        আমার মায়ের বড় সন্তানরা
এক হয়েছিলো এক চাওয়াতে,
                        মাতৃভাষা বাংলার করবার দাবিতে
রাজপথে নিমেছিলো, 
                         জীবন দিয়ে করে গেছে
বাংলা ভাষাকে রাষ্ট ভাষা।
                         কী বলি ভাইরে আর
পৃথিবীর বুকে বিরল ইতিহাস
                           রচনা করে গেছে।
যা পৃথিবীতে আর নেই
                            আর হয়তো হবে না,
রাষ্ট ভাষার জন্য কেউ জীবন দিয়েছে
                            আর দিতে হবে না।
কভু কোন দিন
                            তাদের এই ঋণ হবে না
কিছুতে শোধ।
                            আমার ভাইয়ের বুকের
তাজা রক্ত দিয়ে লেখা
                                অমর একুশে ফেব্রুয়ারী।
আমি কী কোন দিন
                              পারি ভুলে যেতে।
হাঁসি মুখে জীবন করেছে
                               দান রফিক, ছালাম, জব্বাররা
তাদের এই মহা দানের কারণে,
                                আজ আমরা গলা সেরে
স্বাধীন ভাবে পারছি কথা বলতে।
                                 মনের ভাব প্রকাশ করতে
পারি নিজের ইচ্ছা মতো,
                                 পারি মাতৃভাষার কবিতা রচনা করতে।
                                 শিশিরের প্রতিটি ফোটায়
প্রভাতের প্রথম আলোয়,
                                কচি খোকার ছোট ছোট ভাঙ্গা
মিষ্টি কন্ঠে উচ্চারিত হয়
                               মাতৃভাষার মধুর ধ্বনি।
বাংলায় ভাষা গান গেয়ে
                                  দার টানে মাঝি,
তপ্ত দুপুরে কৃষাণ হাল বয়,
                                 কন্ঠে থাকে বাংলা ভাষার!
অতি মধুর মিষ্টি গান
                              দূর থেকে শুনলেই যা জুড়ায় প্রাণ।
১০ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment