Wednesday, January 13, 2016

তুমি আসবে ************ এম কে সাগর

তুমি আসবে
এম কে সাগর
********************
তুমি আসবে ভাই,
আমার ছবির মতো
ছায়া ঢাকা শ্যামল
শান্ত ছোট গাঁয়ে।
তুমি আসবে ভাই,
ছোট পাখির মিষ্টি কোলাহল শুনতে,
সকাল সন্ধ্যায় বাঁশ বাগানের কাছে
সবুজের ঘন বনে ,
আম, জামের পাতা বাতাস খেতে।
তুমি আসবে ভাই,
দেখতে সোনালী ধান ক্ষেতে
ঘন সবুজ ধানের কচি পাতা দেখতে,
শত শত বাদামি ঘাস ফড়িংয়ের
ছোট পাখার রঙ দেখতে।
১৩-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment