Wednesday, January 13, 2016

সূর্য -------- এম কে সাগর

সূর্য
এম কে সাগর
***********************
হে সূর্য,
তুমি বড়ই দয়ালু
রোজ প্রভাতে
আলোময় করো
রাত্রির আঁধার কালো
পৃথিবীটারে।
হে সূর্য,
তোমারি কারণে
পৃথিবী হাঁসে প্রতিটিক্ষণে-
দূর্বা ঘাস হতে
শিশির ঝরে
কাঁদা করে মাটি,
তারপর তুমিই
শুকিয়ে দাও আপন সুখে।
হে সূর্য,
তুমি শীতে কাঁপা
গরীব মানুষের-
প্রধান ভরসা!
রক্ষা করো শীত হতে,
আদর দাও
আপন মনে দূর হতে।
১২-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment