Wednesday, January 13, 2016

পথে পথে *********** এম কে সাগর

পথে পথে
এম কে সাগর
"""""""""""""""""""""""""""""
আমি এক যাযাবর
ঘুরি পথে পথে
কিছু পাবার লোভে
সব হারিয়ে ।
চোখের চাইনিতে
মনের আবেগে
হৃদয়ের চাওয়াতে।
হাত বাড়িয়ে
আগুন ধরেছি,
মরণ দহণ
হৃদয়ে এঁকেছি,
বেঁচে থেকে
মরন যন্ত্রনার
 চেয়ে বেশি কষ্ট করে
যাচ্ছি অভিরত।
যেদিকে তাকায়...
দেখি সবি ধূসর কালো,
চারিদিকে ।  যে পথে পা বাড়ায়
সেই পথের ধুলোও
চুপ যায়।
ভালবেসে কষ্টের
চিতাতে পুড়ছি,
এতো মানুষ
কেউ যে আমার না
আমি ও কারো হতে
পারলাম না।
ভালবেসে জেল খেটেছি
এখন ভাল লাগে না
এই জীবন
সারাক্ষণ কষ্ট থাকি
কাউকে বলতে পারি না,
মনের কথা।
মন চাই বারে বারে
আমার দেহে
আমি নিজ হাতে
করি ডাকাতী।
জানি না কী আছে
পুড়া কপালে
কত কষ্ট লেখা আছে।
কবে ফুড়াবে
কীসে পুড়াবে
এই আমার কষ্ট।
আমি আর পারছি না
বহতে। হে বিধি
বলছি তোমাকে
ক্ষমা করে দাও আমাকে।
আমার হৃদয়ের
একটা চাওয়া
পূরুণ করে দাও।
১৩-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment