প্রথম প্রেম
এম কে সাগর
::::::::::::::::::::::::::::::::
দিবস, রাত্রি, সাঁঝ-সকাল আমি
পথ চেয়ে আছি তাঁরি আশাতে
যাকে আমি প্রথম দেখেছিলাম,
বাঁশ বনের কাছে-বকুল তলের নিচে।
তাঁকে দেখে বিভোল আমার হৃদয় প্রাণ।
তাঁকে প্রথম পলকেই মুগ্ধ আমি
তাঁকে দেখে ভালবেসে ফেলেছি.......
মুগ্ধ আমি তাঁরি প্রেমে॥
পায়ের নূপুরের শব্দে আর চুলের গন্ধে
ঘুম হারা করেছে, স্বপ্ন ভরা
আমার প্রতিটি রাত্রি।
ভাল লাগে না আমার কিছু
উদাসী মন সারাক্ষণ
তারি কথা বলে।
কারণ-বিকারণে সুখ হারা হয় মন
তাঁকে দেখবার পর হতে।
আমি এখন আমার মাঝে থাকি না
তাঁরি মাঝে ডুবে থাকি।
এই আমার প্রথম প্রেমে
এই আমার প্রথম কল্পনা
এই আমার প্রথম ভাবনা।
২৪-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া
এম কে সাগর
::::::::::::::::::::::::::::::::
দিবস, রাত্রি, সাঁঝ-সকাল আমি
পথ চেয়ে আছি তাঁরি আশাতে
যাকে আমি প্রথম দেখেছিলাম,
বাঁশ বনের কাছে-বকুল তলের নিচে।
তাঁকে দেখে বিভোল আমার হৃদয় প্রাণ।
তাঁকে প্রথম পলকেই মুগ্ধ আমি
তাঁকে দেখে ভালবেসে ফেলেছি.......
মুগ্ধ আমি তাঁরি প্রেমে॥
পায়ের নূপুরের শব্দে আর চুলের গন্ধে
ঘুম হারা করেছে, স্বপ্ন ভরা
আমার প্রতিটি রাত্রি।
ভাল লাগে না আমার কিছু
উদাসী মন সারাক্ষণ
তারি কথা বলে।
কারণ-বিকারণে সুখ হারা হয় মন
তাঁকে দেখবার পর হতে।
আমি এখন আমার মাঝে থাকি না
তাঁরি মাঝে ডুবে থাকি।
এই আমার প্রথম প্রেমে
এই আমার প্রথম কল্পনা
এই আমার প্রথম ভাবনা।
২৪-০১-২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া
No comments:
Post a Comment