Saturday, January 2, 2016

মনের মানুষ """""""এম কে সাগর

মনের মানুষ
এম কে সাগর
"""""""""""""""""""""
আম পাতা, জাম পাতা
হাতের কাছে নেই কবিতার খাতা
মন আছে কিন্তু আমার মনের মানুষ।
যাকে দেখে,
উদাস হয়েছি,
কোন ভূমিকা ছাড়ায়
সরাসরি বলেছিলাম
তোমাকে আমার ভাল লাগে
ভালবেসে ফেলছি তোমাকে।
সব বুঝেও
না বুঝার অভিনয়ে,
যেই দিলো অনেক কষ্ট
এই মনটারে।
কীসের কারণ
পারিনি এখন।
শত কষ্ট কিছু হয় না
যদি সে একটি কথা
মান অভিনাম বুকে ধরে,
সেই দিন আমার 
সোনা ঝড়ে
 সুখের আকাশ ছুই আমি
কল্পনার কল্পনাতে।
যদি একবার সে
আমার প্রেমে পড়তো
হাঁসি মুখে তার তরে জীবন
আমার জীবন দিয়ে দিতাম।
আকাশের চাঁদ যায় না
ঘোর আমবসারাতে,
তারে দেখি
প্রতিক্ষণে নিঃশ্বাস বিশ্বাসে
তাকেই ভালবাসি শুধুই।
কেউ কেউ ভালবেসে
কষ্ট ছাড়া কিছুই
পায় না
আমি বুঝেছি
তোমাকে ভালবেসে।
০২জানুয়ারী ২০১৬
জিয়ানগর,দুপচাচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment