Wednesday, December 30, 2015

তুই ********* এম কে সাগর

তুই
এম কে সাগর
************************
তোরে আমি যত দেখি
ততই অবাক হয়ে যাই,
মনে হয় তোর কপালের চাঁদ
তোর কানের দুল রাত,
তোর মুখের হাসি আলো
তোর উদাসী মন দিন
তোর চোখের মণি বৃষ্টি
অবাক হয়ে দেখি একি?
তোকে যত চাই ভুলে যেতে
ততই বেশি প্রেমে পড়ি তোর
তুই মিসে গেছো
এই বুকের অন্তরে,
যত চাই আমি তোর
কাছে যেতে
ততই বেশি ভয় লাগে
যদি তোকে হারিয়ে ফেলি
আমার চেয়ে তোকে বেশি ভালবাসি।
তোর আঁচল ভরা ফুল
আমি তোকে নিয়ে স্বপ্ন দেখি
তোর হাতের কাঁচের চুরি শব্দ
শুনে উদাস হয়,
আমি নিজেকে হারিয়ে ফেলি
তোর মাঝে।
৩০-১২-২০১৫
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment