Tuesday, December 22, 2015

তোমাকে আকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম """""""""""""এম কে সাগর

তোমাকে আকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম
এম কে সাগর
""""""""""""""""""""""""""""
যখনি পড়েছে নজর
আমি তো তোমার মাঝে
নিজেকে হারিয়ে ফেলেছি।
তোমাকে দেখে তোমার সামনে
যেতে ইচ্ছে করেছিলো,
বুকের মাঝে প্রেমের স্রোত বহেছিলো।
উদাস হয়ে কত কি ভেবে ছিলাম
মনে মনে শত শত স্বপ্ন বেধেছিলো,
তোমার কথা ভেবে ভেবে
প্রতিরাতে ঘুমের অভিনয় করে
চোখের দু'টি পাতা বন্ধ করে
শুধুই তোমাকে দেখি।
তোমাকে আকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম
মনে মনে তোমাকে ঘিরে,
শত কোটি কথামালা গেধেছিলাম।
মনে হয়েছিলো বারে বারে
বিধাতা তোমাকে আমার জন্য
এই দুনিয়াতে পাঠিয়েছিলো।
২৩-১২-২০১৫
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment