এখনই সময়
নূরে আলম আলিফ
এখন যৌবন তোমার.....
শান্তির ঠিকানা নির্মাণের স্বর্ণলগ্ন এখন,
বার্ধক্যের নিঃসঙ্গ সময়.....
সুখের না দুঃখের করবে, করো নিরুপন।
আজ তোমার সবল হাত-
বাড়িয়ে দাও দেশ ও দশের কল্যাণে,
নিবেদিত সরল-প্রাণ
বার্ধক্যে পৌঁছাবে তোমায় শান্তির আসনে।
আজ টাটকা বুকের তাজা রক্ত-
ক্ষয় যদি করো, অসহায় মানবতার সেবায়,
ভয় নেই তবে, নিশ্চিত জেনো-
অসহায়ত্ব স্পর্শ করবে না কখনো তোমায়।
আজ যদি বৃক্ষ রুপন করতে পারো-
সে বৃক্ষের সুশীতল ছায়া একদিন পাবেই পাবে,
যৌবনে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়াও,
বার্ধক্যে অসংখ্য যুবক জেনো তোমার পাশেই দাঁড়াবে।
নরম কাদা-মাটি এখন তোমার হাতে-
'পায়রা' বানাবে; না কি 'পেঁচা' ভেবে দেখো,
আজ যেরূপ তোমার নির্মাণ-
ভবিশ্যতের ফলাফল পাবে তদ্রূপ, জেনে রেখো।
২৩-১২-১৫ ইংরেজি।
নূরে আলম আলিফ
এখন যৌবন তোমার.....
শান্তির ঠিকানা নির্মাণের স্বর্ণলগ্ন এখন,
বার্ধক্যের নিঃসঙ্গ সময়.....
সুখের না দুঃখের করবে, করো নিরুপন।
আজ তোমার সবল হাত-
বাড়িয়ে দাও দেশ ও দশের কল্যাণে,
নিবেদিত সরল-প্রাণ
বার্ধক্যে পৌঁছাবে তোমায় শান্তির আসনে।
আজ টাটকা বুকের তাজা রক্ত-
ক্ষয় যদি করো, অসহায় মানবতার সেবায়,
ভয় নেই তবে, নিশ্চিত জেনো-
অসহায়ত্ব স্পর্শ করবে না কখনো তোমায়।
আজ যদি বৃক্ষ রুপন করতে পারো-
সে বৃক্ষের সুশীতল ছায়া একদিন পাবেই পাবে,
যৌবনে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়াও,
বার্ধক্যে অসংখ্য যুবক জেনো তোমার পাশেই দাঁড়াবে।
নরম কাদা-মাটি এখন তোমার হাতে-
'পায়রা' বানাবে; না কি 'পেঁচা' ভেবে দেখো,
আজ যেরূপ তোমার নির্মাণ-
ভবিশ্যতের ফলাফল পাবে তদ্রূপ, জেনে রেখো।
২৩-১২-১৫ ইংরেজি।
No comments:
Post a Comment