Monday, December 21, 2015

অচল স্মৃতি --এম কে সাগর


হৃদয়ভূমিতে আজি
বিরহী সুর ঝুমকার করে হাহাকার তোলে
যাকে আমি ভেবেছিলাম জীবনের আয়না।
সেই করে দিলো পর
 ভেঙ্গে দিলো শত স্বপ্ন
করে দিলো হৃদয়ভূমি দুগম জনহীন।
চিত্তগগনে আঁকা ছবি
এক নিমেসে করে দিলো
ছন্নছাড়া এলোমেলো নিত্য নীহার।
যখন সে ছিলো আমার জীবন ছিলো
রঙ্গিন ফুল-পল্লবভরা।
আজ সেই নেই তাই,
আমার চারিদিকে শূন্য মরুভূমি।
বুকের মাঝে এখন
অচল স্মৃতি কাঁদায় সারাবেলা ,
বাহির হতে বাহিরে
ভেতর হতে ভেতরে
কষ্ট করে নিত্য খেলা।
অচল ধবল শৈল সমান
কোন কিছু ভাবতে পারি না,
কিছু ভাবতে গেলে
কেবলি তার কথা হয় মনে,
অন্তরের ছন্দোগাথা; দুঃখের ক্রন্দন।
বিনা কারণে দুঃখ দিয়ে,
জানি না কার সেই হাত ছানিতে
নিষ্ঠুর ছলনাতে।
আমি আমাকে পারিনা বুঝাতে
একাকী এ মন করে শত বাহানা
আমার হৃদয়ভূমির-মাঝখানে
শুধই তারি বাস।
চোখ বুঝলে
তারি মুখখানি বিষাদ কোমলে দেখি
মন বলে সকল সুখ যেন তারি মাঝে বাস করে।
২১/১২/২০১৫
জিয়ানগর,দুপচাঁচিয়া,বগুড়া।

No comments:

Post a Comment