Friday, December 22, 2023

ঘুম পাচ্ছে ---আমীন রুহুল

 

ঘুম পাচ্ছে, ঘুমতে পারছি না


আমার বিছানার চারিদিকে সময় দাড়িয়ে আছে-চৌকিদারের মত।

ঘুম পাচ্ছে, কেউ যেন বলছে রাত হয়নি

হয়তো রাতের পাহারাদারের এখন পিক আওয়ার-

কর্মব্যস্ত সময়, বেতন কাটার ভয় আছে।

তবুও চোখ যেন বলছে নিঝুম রাত

বালিশের কোল ঘেঁষে আর একটা বালিশ

ছোট্ট -ছোট্ট করে চলছে নালিশ 

আমার ঘুম পাচ্ছে, গভীর ঘুম।

সময়ের কাছে দু'হাত পেতে ছুটি চাই 

তোমার টহল চৌকি তোল, আমি ঘুমতে গেলাম।


#কবিতা #kobita #জীবনবোধ

No comments:

Post a Comment