Monday, June 15, 2020

বন্দী হৃদয় ------ অনিতা আনন্দ কবিতা


        
কথা বললেই সেন্সর হয়
রক্ত চক্ষু হয়
সঙ্গীনের উদ্যত নল
বুক তাক করে।
---------
তার পর আমি
বন্দি হৃদয়ে জমা রাখা
কথা গুলো লুকিয়ে রাখি
আমার কোন জামানত নেই বলে,,,
একদিন
বৈশাখী ঝড়ের মতো
সবকিছু তছনছ করে
তোমার হৃদয়ে দিব স্হান।।

No comments:

Post a Comment