ও রাঙ্গা বৌ চাঁদরূপসী লক্ষ্মী ঘরনি
তোমায় পেয়ে পেয়েছি অমর সঙ্গিনী
ছোট্ট কুঁড়েঘরে তুমি যে আমার রানী
মায়াময় মুখ তোমার নয়ন হরিণী
দখিনা বাতাসে উড়ে শাড়ীর আচল
কপালেতে টিপ নাকেফুল কানেদুল
হাতে রেশমি চুড়ি দিঘল কালো চুল
এমন সাজে রাঙ্গা বৌ পুতুল পুতুল
এ সংসার সুখময় তুমি আছো বলে
তুমি ছাড়া একদিন কখনো কী চলে
মগ্নপ্রেমে তুমি সীমাহীন সুখ দিলে
তোমার স্পর্শে মন সকল দুঃখ ভুলে
তুমি যে আমার ভালোবাসার ভুবন
রাঙ্গাবৌ তোমায় পেয়ে ধন্য এ জীবন।
০৫
/০৫/১৮
তোমায় পেয়ে পেয়েছি অমর সঙ্গিনী
ছোট্ট কুঁড়েঘরে তুমি যে আমার রানী
মায়াময় মুখ তোমার নয়ন হরিণী
দখিনা বাতাসে উড়ে শাড়ীর আচল
কপালেতে টিপ নাকেফুল কানেদুল
হাতে রেশমি চুড়ি দিঘল কালো চুল
এমন সাজে রাঙ্গা বৌ পুতুল পুতুল
এ সংসার সুখময় তুমি আছো বলে
তুমি ছাড়া একদিন কখনো কী চলে
মগ্নপ্রেমে তুমি সীমাহীন সুখ দিলে
তোমার স্পর্শে মন সকল দুঃখ ভুলে
তুমি যে আমার ভালোবাসার ভুবন
রাঙ্গাবৌ তোমায় পেয়ে ধন্য এ জীবন।
০৫
No comments:
Post a Comment