Thursday, May 3, 2018

তোমার মতো করে -----হোসাইন মুহম্মদ কবির

তোমার মতো করে খেলারছলে
 ধীরে ধীরে কেউ আসেনি কাছে,
 তোমার মতো করে আপন মনে
এ হৃদয়ে অধিকার স্থাপনে কেউ বসেনি পাশে, বাসেনি অতো ভালো
যতোটা বেসেছো তুমি ।
তোমার মতো করে কেউ বুঝেনি আমার এলোমেলো অভিমানী অবুঝ মন।
তোমার মতো করে এমন মধুর সুরে
কেউ ডাকেনি, তুমিহীন কেউ ডাকবেনা কোনওদিন।
তোমার মতো করে প্রেমের জন্য
সমগ্র ত্যাগ করেনি কেউ।
তোমার মতো করে আমায় নিয়ে কেউ স্বপ্ন দেখেনি রাতদিন  সীমাহীন।
তোমার মতো করে কেউ নিঃশ্বাসে  নিঃশ্বাসে বিশ্বাস করেনি এতো খানি,
যতোখানি করেছো তুমি।
তোমার মতো করে কেউ মনে রাখেনি আমার অগোছালো কথা মালা,
তোমার মতো করে কেউ হাত ধরেনি শক্তহাতে।
তোমার মতো করে স্বর্গীয় সুখ মুহূর্তেই  জীবনের পূর্ণতা এনে দেয়নি কেউ,কেউ দিতে পারবেও না।
তোমার মতো করে আমায় এমন  তুমুল কষ্ট যত্নে দেয়নি কেউ।
তোমার মতো করে স্মৃতির দহনে কেউ পোড়ায়নি ক্ষণে ক্ষণে,
তোমার মতো মিষ্টি করে
অভিশাপ দেয়নি কেউ অথৈ চোখের জলে।
তোমার মতো করে ভেঙ্গেচুরে চূর্ণকরে ছেড়ে যায়নি কেউ,
দিয়ে যায়নি ছন্দহীন নিঃসঙ্গ বিষময় জীবন।
তবুও ভালোবাসি, ভালোবাসি,
তোমার যাতনা ভালোবাসি।

                   ১৮/১০/১৭



No comments:

Post a Comment