ভালবাসা শুধু বাসি বলে
চলে যাওয়া নয়,
শ্রদ্ধা, আবেগ রয়ে যায় তাতে।
বিয়ে শুধু বিছানায় ভাগাভাগি নয়,
এক মধুর সম্পর্ক তৈরী হয়ে ওঠে।
তুমি যখন দিন শেষে ক্লান্ত
শরিরে বাসায় ফিরবে
দরজা খুলে ভালবাসার
মিষ্টি লজ্জামাখা হাসিতে
হৃদয় দোলানো চাহনিতে
বলা,এলে তুমি?
যাও ফ্রেশ হয়ে এসো।
খাবার গরম করে দিচ্ছি।
হয়তো অবাক হবে
ভেবে,সবাই খেয়ে ঘুমিয়ে পড়লেও
এই সহধর্মিণী তার ক্লান্ত স্বামির
অপেক্ষায় রাত জেগে বসে
আছে একসাথে টেবিলে
বসে খাবে বলে।
হবে কিছু প্রেমালাপ, কিছু দুস্টুমি।
যা তোমার হৃদয়ে তোলপাড় করে দেবে।
জীবনসাথী শুধু একসাথে বসে খাওয়াই হয়?
সুখ _দুঃখ সব ভাগাভাগি করে
নেয়ার নাম জীবনসাথী।
যাতে থাকে কিছু ভালবাসা,আদর,
খুনসুঁটিতে ভরা জীবন পথ।
থাকবে বিশ্বাস ভালবাসার অহংকার।
যত বিপদই আসুক দুজনে দুজনের
ভরসা হয়ে থাকা।
হাতে হাত রেখে, পায়ে পায়ে তাল মিলিয়ে
চলার মত সাহসী হয়ে থাকা।
কখনো ভেঙ্গে পরলে
মাথায় হাত বুলিয়ে বলবে,
কি গো? তুমি কেনো ভেঙ্গে পরছো?
তুমি আমার অহংকার, এ যাবতে
দেখা শ্রেষ্ঠ লড়াকু, আমার অলংকার।
ভালবাসি, খুব খুব খুব ভালবাসি।
২/৪/১৮
তাই
ReplyDelete