Friday, April 6, 2018

প্রথম চিঠি ----- হোসাইন মুহম্মদ কবির

স্বপ্নে বিবর উদিত হলো
রঙ্গিন প্রভাতি রবি,
এ হৃদয়ে বসন্তোৎসব
আঁকি সীমন্তনী ছবি।

অভিপ্রায় বিহঙ্গ উড়চ্ছে
দেখো সুদূর গগনে,
সমীরণে সুগন্ধি এ নেশা
প্রেমও তৃষ্ণা নয়নে।

নির্ভীকতা আজ মগ্নঘুমে
ভিতু অঙ্গ থরোথরো,
প্রথম প্রেম প্রথম চিঠি
সদয় গ্রহণ করো।
   
              ০৬/০৪/১৮

No comments:

Post a Comment