Tuesday, October 11, 2016

সুখ ---রুহুল আমীন।


   সুখ

নাই কিরে সুখ ? নাই কিরে সুখ?
এ ধরা কি শুধু বিষাদময় ?
কামিনী রায় এর বিখ্যাত কবিতা দিয়ে শুরু করলাম।

সুখ একটি আপেক্ষিক বিষয় ।যা মনের অবস্থা কে বুঝায়।সুখের কোন নির্দিষ্ট সংজ্ঞা আমি আজও পেলাম না।আমরা শুধু দিন রাত বলেই চলি এ জীবনে আমি সুখ পেলাম না।সুখ একেক জনের কাছে একেক রকম।আমার গিন্নির সুখ -ভাল শাড়ি ,গহনা আর ঘরের সাজ।প্রিয়তমা স্ত্রীর সুখ স্বামীর সোহাগ।চাকরিজীবি হিসেবে আমার সুখ প্রমোশন আর ভাল বেতন।ব্যবসায়ী হিসেবে আমার বাবার সুখ কোটি কোটি টাকায় ।

মানবিক অনুভূতিশীল শব্দ সুখ মানুষ খোজে বর্তমান অবস্থার উপর ভিত্তি করে।
সুখকে পরিমাপ করা যায় না ,তাই মনের নানা অনুভূতি ও আবেগ সমূহের সমষ্টি দিয়ে সুখ বুঝতে হয়।
সুখ অনুভব করতে চাইলে শরীরের প্রতি যত্নশীল হোন।যা স্বপ্ন তথা যেখানে পৌছাতে চান তার জন্য প্রতিদিন এগিয়ে যান।অন্যের সুখ দেখে মনের অসুখ বাড়াবেন না।ছোট ছোট অর্জনকে উপভোগ করুন ।জীবনের নেতিবাচক দিকগুলোকে এড়িয়ে চলুন।ভোগের চিন্তাকে বিসর্জন দিয়ে ত্যাগের চিন্তা করুন।জীবনের সেই আনন্দময় মুহূর্তগুলো ভাবুন ।সবশেষে বলতে চাই সুখ নিয়ে এতটা লিখতে মন চাই কিন্তু পাঠকের কথা চিন্তা করে আবার ও কামিনী রায় এর বিশেষ তিনটি কবিতার লাইন দিয়ে শেষ করলাম।
'সুখ' 'সুখ'করে কেঁদ না আর
যতই কাঁদিবে ,যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।

No comments:

Post a Comment