জীবনের মানে খুজে চলেছে মানুষ হাজার বছর ধরে।কিন্তু প্রকৃত মানে কি মানুষ খুজে পেয়েছে আজও ?যা পেয়েছে তা একেক জনের কাছে একেক রকম।মানুষের উপলব্ধির জায়গায় রয়েছে ভিন্নতা , তাই জীবনের মানেও প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ।কোথাও রোদ্দুর ,কোথাও ছায়া।
হাসি-কান্না ,সুখ-দুঃখ ,আনন্দ-বেদনা, আশা-ভালবাসার এক অপূর্ব সংমিশ্রণ হলো জীবন।
জীবন মানে প্রাণের অনুভূতি,যদি তুমি স্পন্দন জাগাতে পারো।জীবন মানে দুঃখ কষ্ট ,যদি তুমি সইতে পারো।জীবন মানে হাসি আনন্দ ,যদি তুমি উপভোগ করতে পারো।জীবন মানে আশার ভেলা, যদি তুমি ভাসাতে পারো।জীবন মানে যুদ্ধ সংগ্রাম ,যদি তুমি লড়তে জানো।
জীবন মানে খেলার মাঠ, যদি তুমি খেলতে পারো। জীবন মানে স্বপ্ন দেখা, যদি তুমি বাস্তবে গড়তে পারো।জীবন মানে স্তব্ধতা, যদি তুমি প্রকাশ করতে না পারো। জীবন মানে ভালোবাসা, যদি তুমি উজাড় করে বাসতে পারো। জীবন মানে ত্যাগ ,যদি তুমি করতে পারো ।
জীবন মানে উপলব্ধি ,যদি তুমি বুঝতে পারো।=জীবনের কোন মানেই হয় না।
No comments:
Post a Comment