Friday, September 30, 2016

অণুগল্প ---ক্ষণপ্রভ ---রুহুল আমীন।


লাইটার বের করে বৃদ্ধা আঙুলে চাপতেই লালচে নীল রঙের টিমটিমে আগুনে ঝলসে গেল সিগারেটের শরীর।পোড়া তামাকের গন্ধ পেতেই ফুসফুস জেগে উঠল।আনমনে নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দেয়ালে একটি টিকটিকির পোঁকা ধরার দৃশ্য দেখতে শুরু করলাম।হঠাৎ বিদ্যুৎ চলে গেল।স্ট্রে হাতড়ে সিগারেটা গুজে দিয়ে কিছু সময় চোখ বন্ধ করে রইলাম।চোখ খুলতেই ভুতুড়ে অন্ধকারে গা ছমছম করে উঠল।লাইটার পাশেই ছিল ,তাই লাইটার দিয়ে মোমবাতি জ্বেলে নিলাম।জানালা দিয়ে আসা হালকা বাতাসে মোমবাতির শিখা নিভু নিভু করতে শুরু করলো।দেয়ালে তখনও টিকটিকি মুখে পোকা নিয়ে লেজ নাড়ছে।
একটি ক্ষুদ্রকায় ফড়িং মোমবাতির শিখার উপর পড়ে চটপট শব্দে ফ্রাই হয়ে পা তুলে নিচে পড়ে গেল।এমন সময় এক ঝটকা বাতাসে মোমবাতি নিভে গেল।

No comments:

Post a Comment