সাগর দোকানদার
ভালো তার মন
চাঁ বিস্কুট বিড়ি বেছে
জর্দ্দা দিয়া পান।
:
সারাদিন বিক্রি শেষে
মুখটা মলিন
গেলো বাঁকি মিষ্টি হেসে
এ সন্ধ্যাকালীন।
:
সোনির মা চায় বাঁকি
না দিয়া কি পারে
সাগর দোকানদারে
তাই বাঁকি পরে।
:
নাইরে জায়গা জমি
নাই কোনো ঘর
আপন নাই ভুবনে
সবি তার পর।
:
সঙ্গী বিনে নিঃসঙ্গতা
তারে রাখে ঘিরে
কষ্ট লুকিয়ে কাঁদে সে
একা ধীরেধীরে।
:
সাগর দোকানদারে
আশা নিয়ে প্রাণে
নতুনের আহবানে
সুর তোলে গানে।
১১/০৭/২০১৬
No comments:
Post a Comment