পেয়ারাচোরা গাঁয়ের
চুপি চুপি আসে
আশেপাশে উঁকিমেরে
শক্তডালে বসে।
:
নিত্য চোরা করে চুরি
ভিন্নভিন্ন ছলে
পাড়াগাঁয়ে শ্রেষ্ঠচোরা
একা একা চলে।
:
পাকা পেয়ারা ছোঁয়েনা
আধপাকা খায়
কৌশলী চালাক চোরা
ধরা বড় দায়।
:
চোরধরে দিবো জেলে
দড়িধেঁবো পায়
পেয়ারা চোরের দায়
লাঠিপেটা গায়।
০৮/০৭/২০১৬
No comments:
Post a Comment