বেড়েওঠা মিরপুরের বস্তিতে
শৈশবে বিক্রি করি ফুল রাস্তাতে
এ শহরে কেউ করে অবহেলা
ঘৃণার দৃষ্টিতে দেয় গার ঠেলা।
:
এ সব সহ্যকরেই পথচলা
এ দুঃখের কথা যায়না বলা
যৌবনের জোয়ার বইছে দেহে
তবু দাঁড়াই পথে অর্থের মোহে।
:
ছেঁড়া কাপড়ের ফাঁকে দেখে চুপ
বস্তির মেয়ে যৌবনে এ কী রূপ
লজ্জা ভুলেছি কারণ পেটে ক্ষুধা
কেউ ছিনিয়ে নিয়েছে প্রেমসুধা।
:
সর্বস্ব হারিয়ে বুকে চাঁপা কষ্ট
প্রযোজন আমায় করেছে নষ্ট
শুধুই একমুঠো ভাতের জন্য
নিজ সতীত্ব বিলিয়ে হই শূন্য।
০৩/০৮/২০১৬
No comments:
Post a Comment