Monday, August 15, 2016

হঠাৎ তুমি এসে ------- হোসাইন মোহাম্মদ কবির



হৃদয় দিলে ছুঁয়ে,হঠাৎ তুমি এসে
জীবন হোক রঙিন তোমায় ভালোবেসে।
সুখের রাজ্যে যাই হারিয়ে তোমায় ক্ষণিক দেখে
নিশিদিন তোমার ছবি একে।
মনের খাতায় পাতায় পাতায় কবিতা লিখে রাখি
কবিতার সুর ছন্দ তুমি,আমার প্রাণ পাখি।
সহস্র প্রেম পাই খুঁজে ঐ নয়নে
হৃদয়ে সুখের ঘরবাঁধি স্বপনে
কাছে থেকেও তুমি কাছে নয়
বেজা ঠোঁটে গোলাপ যেন ফুটে রয়।
তোমার জন্য কেনো এত মায়া?
হৃদয় অরণ্যে দেখি তোমারই ছায়া
মনের ভাষা নিয়ো বুঝে,কতটা ভালোবাসি
বোঝনা বারে বারে কেনো ফিরে আসি?
মনের অজান্তে  ভালো বেসেছি তোমায়
এ ভুবনে ভালোবেসে,চিরোসঙ্গী করো আমায়।
 
                 ২৯/০৭/২০১৬





No comments:

Post a Comment