Saturday, June 18, 2016

বাঁনর রাজা -------রুহুল আমীন ।


বাঁনর এখন বনের রাজা
করছে নাকি বড়াই
চামচামিতে তাল মিলেছে
মস্ত এক চড়াই ।
ভয়ে সবাই সিধিঁয়ে থাকে
মুখে দিয়ে তালা
আমার যত ঘাট হয়েছে
না বললেই জ্বালা ।
যুদ্ধ চলে রক্ত গলে
বনের মাঝে ভালায়
সিংহ,বাঘ সন্ধি করে
কোথায় এখন পালায় ।
মস্ত বড় লেজ উচিয়ে
বানর গাছে গাছে
চেলাবেলা মন্ত্রীসভা
সদায় পাছে পাছে ।
বনের পর বনকে শাসন
লুটতে হবে সব
পুকুর চুরি ,সাগর চুরি
চড়াই বেটার জব ।
শেয়াল মশায় ফন্দি এঁটে
সব দিচ্ছে ঘেঁটে
দিনে রাতে শক্ত দাঁতে
রক্ত নিচ্ছে চেটে ।
এসো সবাই মুঠো তুলি
এক করি হাত
বাঁনর ,চড়াই ,শেয়াল ,বাঘ
সিংহ করি কাঁত ।

No comments:

Post a Comment