কবিতা'র ক্ষণিক দর্শনে
অন্তরীক্ষ ছুঁয়ে যায়,
দেহের মধু ঘ্রাণে হৃদয়
স্বর্গসুখ খুঁজে পায়।
:
মানবো না বাঁধা বিশ্বময়
ঐ ললাটে দেবো শশী।
কবি' কবিতা'র প্রেমে মগ্ন
সে যে চিরো অবিনাশী।
:
যুগযুগান্তরের অপেক্ষা
পথের পানে তাকিয়ে,
তোমার শ্রেষ্ঠ সোহাগ পেতে
বাসনা জাগে লুকিয়ে।
:
নিশিতে এসে ঘুমের দেশে
স্বপ্নে নিত্য দেখা দাও,
আমার ডাকেতে কেন তবে
পিছু ফিরে নাহি চাও।
:
আমি সহস্র বাঁধা পেরিয়ে
মুগ্ধ করবো তোমায়,
এ জীবন বির্সজন দিবো
তোমার ভালোবাসায়।
:
চিৎকার করেই বলবো
কবিতা কে ভালোবাসি,
বাঁকা চোখে তাকিয়ে ফুটাও
ঐ ঠোঁটেতে মিষ্টি হাসি।
:
তোমার প্রেমও স্পর্শ পেলে
ধরবো জীবন বাজি,
তোমার ইচ্ছা করতে পূর্ণ
এ জীবন দিতে রাজি।
২০/০২/২০১৬
No comments:
Post a Comment