Monday, February 22, 2016

কখন আসবে --------- এম কে সাগর

কখন আসবে
এম কে সাগর
"""""""""""""""""""""""""
কখন আসবে, নৈপুন্যের সঙ্গে
কী? আশার বানী শোনবার তরে,
অপেক্ষায় দাড়িয়ে আছে
মেঘাচ্ছন্ন আকাশের নিচে
বজ্রপাত আর বিদ্যুতের ধ্বনিতে কাছে।
কখন আসবে, গণসৃর্ষের মঞ্চে
লক্ষ লক্ষ উন্মত অধীর ব্যাকুল
বিদ্রোহী শ্রোতা জনতা
বিমুখ প্রান্তরে শোভিত, রোধে।
কখন আসবে, উন্মত ব্যাকুলে
নৌকার পাল তুলেছে, শত নাবিক!
অপেক্ষায় দাড়িয়ে
অনাত শিশুরা পথের বাঁকে
শ্রেষ্ট বিকেলের গল্প কাহিনী লেখতে।
কখন আসবে, জানি না সেদিন
পথের ধুলোতে থাকবে না,
কোন একটিও শিশু,
অভাবের জ্বালাতে কাদবে না
হাতে থাকবে বইপুস্তক
নতুন পৃথিবী কববে রচনা।
২৩ ফেব্রুয়ারী ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড

No comments:

Post a Comment