পাতার উপর শিশিরের টুপটাপ জলের মিছিল
মিছিলে মিলতে চাই শরীর,
সাদা কুয়াশার সাথে শীতের অভিসার
শরীরের গন্ধে কামুক হয় কুয়াশা।
গলির মোড়ে একফাঁলি সূর্যের লুকোচুরি
স্নান শেষে সোনা রোদ ছুঁতে চাই মন,
ঘাসের বুকে রুপোর থালার মত অনিন্দ্য ভোর
ভোরের শুভ্রতায় খুজি রোদ্দুরের চোখ।
চোখ যেন বহুদূর, জীবনের কাছে
জীবন শীত খোজে, শুভ্রতার মাঝে।

No comments:
Post a Comment