Wednesday, February 12, 2020

পরিবর্তন----- হোসাইন মুহম্মদ কবির


অভিমানের প্রাচীর ছিন্ন করে
মেঘলা আকাশ ভেঙে ;
পুরনো স্মৃতির পাতা ঝরিয়ে
হৃদয় অরণ্যে এসেছে ফাগুন।

রঙিন পুষ্পে সজ্জিত মন
বিহগ কন্ঠে ভালবাসা পরিশুদ্ধি,
নবপ্রেম'এ ক্ষণে পূর্ণযৌবনা
 দৃঢ় বিশ্বাসে আবদ্ধ।

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে
 অভিশপ্ত যত নির্ঘুম নিশি
এ প্রভাতে পেলো মুক্তি,
  বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে
সম্মুখে ঠায় দাঁড়িয়ে পরিবর্তনের উক্তি।
১৩/২/২০


No comments:

Post a Comment