Thursday, February 21, 2019

মাতৃভাষা------- হোসাইন মুহম্মদ কবির



তুমি বাংলা আমার গর্ব
অদৃষ্টপূর্ব অন্যতম,
ধন্য জীবন বাংলা ভাষীর
পুষ্পে পুষ্পে  দ্রুম মম।

ভাইয়ের দেহের রক্ত স্রোতে
 রঞ্জিত এ প্রভাতফেরি,
অকুতোভয় বীরত্বের নাম
মার হৃদ ক্ষিতি খোদাই করি।

তম ব্যোম দেদীপ্যমান
শুদ্ধ বাংলা কে শুশ্রুষা,
বিশ্ব অক্ষয় ঐতিহাসিক
আমার সাধের মাতৃভাষা।

২১/০২/১৯

No comments:

Post a Comment