তাকিয়ে দেখো,স্বদেশ জননী আমার,
দামাল ছেলের হাতে বিজয়নিশান,
ওরা হারতে শেখেনি সন্তান তোমার,
জীবন ধরেছে বাজি,রেখেছে সম্মান।
:
বজ্রকণ্ঠে তীব্রধ্বনি বিজয় স্লোগানে,
আকাশ পানে আনন্দে,মেঘ করে খেলা,
সবুজ অরণ্যে মুগ্ধতা,পাখির গানে,
দেখো জননী বাংলায় বিজয়ের মেলা।
:
ওরা প্রকৃত বাঙালি,বীরের এজাতি,
লালিত তোমার কোলে,পরিপূর্ণ সুখে,
স্নেহের কোটি সন্তান,রয় সুখেদুঃখে
যুগেযুগে ইতিহাসে,অক্ষয় এ স্মৃতি।
ভুলনা বিজয়ে ছিলো,তোমার নন্দিনী
বিশ্বজয়ী ধন্য তুমি,গর্বিত জননী।
No comments:
Post a Comment