Monday, May 7, 2018

অনুভব -----হোসাইন মুহম্মদ কবির

এইতো সেদিন পথে
প্রথম দেখা হতেই,
পড়েছি তোমার প্রেমে
যাকে খুঁজি তুমি সেই।

ভাবিনি পাবো তোমার
অসীম ভালোবাসা,
তোমায় পেয়ে পূর্ণ হলো
আমার সকল আশা।

এ মনটা কেরে নিলে
কি স্বপ্ন আমায় দিলে,
এমন স্বর্গীয় সুখ
তুমিহীন কোথা মিলে।

চোখ খুলে দেখি যতো
মন তৃষ্ণা বাড়ে ততো।
নিশিদিন চাই পাশে
তোমাতেই রই মিশে।

ও দেহের মগ্ন গন্ধে
 মাতাল কি অনুভব,
তোমায় কাছেতে পেলে
দুঃখ কষ্ট ভুলি সব।

তোমায় পেয়ে ধন্য
আমার ছোট জীবন,
তোমার বুকে যেনও
হয় আমার মরণ।

               ০৭/০৫/১৮


















No comments:

Post a Comment