Thursday, March 15, 2018

অহেতুক প্রত্যাশা ---------শিপ্রা নবমি সন্ধ্যা



আজ অনেকগুলা দিন গুজরে গেলো
সেই রিংটোন আর বাজেইনা প্রিয়ে।
সেই আওয়াজ,"কি গো?" বলে
ডাক শোনাই হয়না গো।

যে বুকে মাথা রেখে ভালবাসার
স্পন্দন অনুভব করার
স্বপ্ন দেখিয়েছিলে জীবনে
সেই লোমশ বুকে আজ
স্পন্দিত হয় অন্য কারো স্পন্দন।

কেনো?  কি অপরাধে?
এত্ত অবহেলা, অবজ্ঞা, অপমানে
ভরে দিলে রক্তাক্ত ক্ষতে,
বুকের পাঁজর ভেঙ্গে ধক ধক
ধক ধক করে স্পন্দিত
হওয়া অলিন্দের চারপাশ।

ক্ষতটাকে শুকাতে চাইছি প্রিয়ে।
অলিন্দ_নিলয় জুড়ে যে
তুমি,শুধুই তুমি রক্ষিত।
বুঝলেইনা, বোকা?

দেয়ালে রাখা কাটাগুলোতে
টিক টিক আওয়াজে বলে দেয়,
দিন যাচ্ছে বয়ে।

অলিন্দ যেনো বলে,
স্পন্দিত হও আরো, আরো অনেক অনেক জোড়ে,
বা'পাশটায় যে প্রিয়ের বসবাস।
থেমে যাওয়া বারণ।
রক্ষিত থাক সে খুব  যতনে।
রইলাম না'হয় ঝরা পাতা হয়েই।
১৪/৩/১৮

No comments:

Post a Comment