Saturday, July 9, 2016

ফিরছি গাঁয়ে --------- হোসাইন মোহাম্মদ কবির





ঈদের ছুটি লাগে তো বেশ
শপিং করতে টাকা শেষ
কর্ম জীবনের ক্লান্তি শেষে
ফিরবো গাঁয়ে আনন্দ বেশে।
:
 লঞ্চেনেই পা ফেলার ফাঁকা
শুনেছি বাসে দিগুণ টাকা
তবু মাতৃটানে কষ্ট ভুলে
শান্তি খুঁজবো মায়ের কোলে।
:
যদি সন্তান না ফিরে ঘরে
মায়ের প্রাণেই জ্বালা ধরে
স্ত্রী রয় নিশির পথচেয়ে
আনন্দিত খোকা বস্ত্র পেয়ে।
:
ঈদ নামাজ পড়বো সবে
হিংসা মনে কভু না রবে
গরীব দেখে করবো দান
স্বর্গেই পাবো শ্রেষ্ঠ সম্মান।
             
                   ০৬/০৭/২০১৬










No comments:

Post a Comment