আমি ত্যদিন গুমরে কাঁদি একাকীত্বের যন্ত্রণায়,
মাঝে মাঝে হৃদয় আকাশ বড় অন্ধকার মনে হয়।
:
এ ধরণীর মায়াতে পরে কত স্বজন পেয়েছি খুঁজে,
ক্ষণিক হয় সাথী স্বার্থের প্রয়োজনে আবেগ নাহি তা বুঝে।
:
আনন্দ ক্ষণে হয় বন্ধুর ছড়াছড়ি কত আয়োজন,
অভুক্ত একা অসহায় যখন বন্ধু মেলেনা তখন।
:
বিভোর ভাবনায় কাটে কত নিশি নির্ঘুম নিঃসঙ্গ,
নিজ স্বার্থে ভালোবাসার প্রতিশ্রুতি করিনি কভু ভঙ্গ।
:
সঙ্গী বিনে বুকে সীমাহীন চাঁপা কষ্ট নিয়ে একা আমি ,
মাদক নেশায় ভুলি পুরোনো স্মৃতি সে'নয় কমদামি।
:
মরণ করতে বরণ হাসি মুখে অপেক্ষা নিত্যদিন,
দিয়েছো হৃদয়ে নিপুণ ব্যথা কেমনে শুধি তার ঋণ।
:
ভালোবাসার নামে সর্বস্ব নিয়েছো কেঁড়ে মিছে প্লাবনে,
অসহায় নারী বলে লোক লজ্জায় নিয়েছি সব মেনে।
:
আমার সরলতার সুযোগ নিয়েছো ভেঙেছো বিশ্বাস,
পুরুষ তুমি নির্দোষ যতদিন রবে দেহে নিঃশ্বাস।
:
এ সমাজ বুঝেও বুঝেনা দুই মিলনে হয় সন্তান,
তবে কেনো শুধু নারীর কলঙ্ক নষ্ট হয় সম্মান।
১৮/০৩/২০১৬

No comments:
Post a Comment