পাতাবাহারী ফুল গাছটির
বেড়ে উঠার গতিবিধি নজরেই ছিল,
বিষপোঁকা আর পাড়ার একদল ছাগল
লেজ উঁচু করে মেতেছিল নগ্ন নেশায়,
আকাশে একদল শকুনের পাখা মেলে বিচরণ।
পাপ পঙ্কিলতায় ঢেকে গেছে
আগন্তুক সময় ,
গোঁফ দাড়ি নিয়ে রাজপথে
মানুষের ঢল-
মানবতা ,মানবাধিকার শ্লোগান মুখর ,
ঘরে ফিরে পুরুষ হয়ে উঠে বিষপোঁকা-
রসের খেলায় মত্ত হিংস্র দানব
ছিড়ে খায় ,চিল শকুন
পঁচা মাংস।
তবে কি ,
ফিরে যাব অন্ধকারে !
অনাচারে নিপড়িত আত্মারা
রাক্ষস দাঁত বের করে
ছিড়ে খাবে পুরুষের যৌনাঙ্গ ।
ছিঃ মনুষ্যত্ব ! ছিঃ
অমন মাংসাশী ঘাতক খাদক
ভাগাড়ে মরুক আইনের বুলেটে,
অথবা
আবাবিল আসুক নেমে
ঠুকরে খাক জঞ্জাল মগজ।
24/03/2016
Kmrahat81@gmail.com
No comments:
Post a Comment