Tuesday, March 1, 2016

এই পথে --------- এম কে সাগর

এই পথে
এম কে সাগর
"""""""""""""""""""""""""""""
এই পথে চলতে গিয়ে
বারে বারে মনে পড়ে যায়,
তাহার কথা, তাহার স্মৃতি কত?
এ ধুলোতে
পায়ের চিহৃ লেগে আছে,
নূপুরের শব্দে কোকিল গাইতো
তরুলতা চুপ যেতো।
হাসিতে সৃর্য আলোকিত হতো ধরিত্রী
গোলাপ ফোটতো নিত্য নিহারাতে
পথিকের বুকে স্বপ্ন জাগতো,
চালতাফুল মাতাল করতো লক্ষিপেঁচের মন
মৃদু কলরব নদী নক্ষত্র।
চারিদিকে শান্ত শান্ত হাওয়া বহতো
বারে বারে ছুটে আসতো
মন এই পথে।
০১ মার্চ ২০১৬
জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া।

No comments:

Post a Comment