Saturday, December 5, 2015

ক্ষণিক দেখা -------------হোসাইন মোহাম্মদ কবির




প্রেমময় ছলছল নয়নে
তাকাইও না আর
এমন নয়ন এ ভুবনে আছে বলো কার,
যতো দেখি বলে আঁখি
 আরও দেখি বার।

অপলক নয়নে চেয়ে থাকি
দেখি ঐ চাঁদ মুখ,
তোমার ক্ষণেক দেখায়
এ অন্তরে পাই খুঁজে সীমাহীন সুখ।

কোথাকার রাজ কন্যা তুমি
কোথা হতে এলে,
ক্ষণেক দেখায় হৃদয়ে কম্পন তুলে
স্বর্গসুখে আমায় ভাসিয়ে গেলে।

নিত্য এ পথে রই তাকিয়ে
এই বুঝি তুমি এসে দাও দেখা,
তুমি না এলে যুগযুগান্তর
এ পথের পানে চেয়ে
 নিঃসঙ্গ জীবন কাটাবো একা।

              ৩১/১০/২০১৫
 









No comments:

Post a Comment