Tuesday, November 3, 2015

জঙ্গিবাদকে বলছি -----রুহুল আমীন ।

আমি তোমাদের বলছি ।যারা মুক্ত চিন্তাকে চিরতরে বন্ধ করতে খুনের নেশায় মেতে উঠেছেন তাদের বলছি।আপনাদের দেশপ্রেম কোথায় ? দেশপ্রেম কি ইবাদত নয় ? রাষ্ট্রীয় নীতি ধর্ম নিরপক্ষেতা মানছেন কী ? একটি মুক্ত চিন্তাকে হত্যা করে লক্ষ মুক্ত চিন্তাকে উস্কানি দিচ্ছেন কেন ? একজন মানুষ হত্যা করে কতগুলো পরিবার যারা তার পরিজন তাদের উস্কে দিচ্ছেন কিনা ভেবে দেখেছেন ? ব্লগারের পর প্রকাশক ধরলেন ভুল করেও পাঠক হত্যা করতে যাবেন না । তসলিমা নাসরিন এর লজ্জ্বা বইয়ের কথা মনে আছে ।লেখক নির্বাসিত হলেও বই বিক্রি ও পাঠক কিন্তু দ্বিগুণ হয়েছিল । এদেশের মানুষ কিন্তু ধর্ষণ এর চিত্র দেখিয়ে সাজা বোঝাতে চাইলে কৌতুহল বশত ধর্ষণ করে দেখে । যা শুরু করেছেন তাতে মুক্ত চিন্তার পাঠক বাড়বে বৈকি কমবে না ।তখন কি কোটি কোটি জনতার উপর দিয়ে ষ্ট্রিম রুলার চালাবেন ? ভেবে দেখবেন একবার ।

No comments:

Post a Comment