Monday, November 23, 2015

ফেসবুক বন্ধের প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাংলাদেশে সন্ত্রাস রুখতে তথা দেশের নিরাপত্তার স্বার্থে সরকার ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইবার , ওয়াটসআপ , ম্যাসেন্জার বন্ধ করেছে।কিন্তু এক বারও কি ভেবেছে প্রকৃত  ইন্টারনেট হতে ব্যবহার কারীদের কী দুরে রাখা যায় ।যাদের জন্য এ নিরাপত্তা তারা বিকল্প কৌশলে  ফেসবুক ব্যবহার করে চলেছে।uc browser , vpn ,hideme.be সহ বিভিন্ন মাধ্যমে ফেসবুক ব্যবহার হচ্ছে ।তাহলে কাদের আটকে রাখা কিছু নাদান গোছের ব্যবহার কারীরা যারা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানে না অথবা ব্যবহার উপযোগী যুগোপযোগী মাধ্যম নাই তাদের ?একটি বিশেষ মুহূর্তে ঠিক ছিল , এবার ছাড়ুন।রাজস্ব হতে বঞ্চিত হবেন না ।দেশকে এগিয়ে নিন।যদি নিয়ন্ত্রণ করতে চান তবে ফেসবুকের সাথে চুক্তি করুন ।ভোটার আইডি তথা জাতীয় পরিচয় পত্র না হলে আইডি খুলতে পারবে না ।আঠার বছরের নিচে কেউ আইডি খুলতে পারবে না।তাহলে ফেক আইডি হবে না।ফেক সনাক্ত হলে আইডি বন্ধ হবে ।পরিছন্ন সামাজিক যোগাযোগ এর জন্য চুক্তি জরুরি ,বন্ধ নয়।বন্ধ করে সন্ত্রাস ঠেকাতে পারবেন না।বরং দেশকে পিছিয়ে দিবেন ।তাই এখনই ভাবুক মাননীয় মন্ত্রী তথা সরকার ।

No comments:

Post a Comment